AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

কিছু ব্যাংক আজও ৪ ঘণ্টার জন্য খোলা থাকছে | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

কিছু ব্যাংক আজও ৪ ঘণ্টার জন্য খোলা থাকছে

প্রকাশিত: ১২ জুন, ২০২৫ ০৩:২০

পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেই দেশের কিছু এলাকায় আজ বৃহস্পতিবারও (১২ জুন) ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১২ জুন সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বৃহস্পতিবার অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি পাবেন।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।