AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

সীতাকুণ্ডে গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

সীতাকুণ্ডে গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: ১২ জুন, ২০২৫ ০৬:৪৭

সীতাকুণ্ডে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৬টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তি মো. আব্দুর রহিম (৩৭), তিনি নগরের বন্দর থানাধীন আকমল আলী রোডের মনির বিল্ডিং এলাকার মো. আজহার খাঁর ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমিন জানান, দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে গাড়িটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।