AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১২ জুন, ২০২৫ ১২:০৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ হাইতকান্দি এলাকার কাঠগড়িয়া বাড়িতে পুকুরের পানিতে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ওই শিক্ষার্থীর নাম সালাহ উদ্দিন (১৪)। সে ওই এলাকার জহির উদ্দিনের ছেলে এবং স্থানীয় সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের মামা ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে ডুবে যায় সালাউদ্দিন।

দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর তার নিথর দেহ ভেসে ওঠলে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ হোসেন। তিনি বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।