AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ০৭:১৯

কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম উপরোক্ত এলাকার নুর আহম্মদের ছেলে এবং তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক ছিলেন।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বাড়ির বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে তা মেরামতের চেষ্টা করেন তৌহিদুল ইসলাম।

এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হওয়ার খবর পেয়েছি। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।