AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ০৬:৪৬

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকীরহাট এলাকায় আজমনগর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাইফুল ইসলাম শাহিন (১৭), সুমি আক্তার (২৫) ও তার তিন বছরের ছেলে মানারুল। তারা সবাই উপজেলার বামনসুন্দর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আহতরা হলেন- অটোরিকশাচালক জিয়া উদ্দিন বাবলু (৩০) ও তার মেয়ে তানিশা (৭)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় সিএনজিচালিত অটোরিকশাটি।

এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটি। আহতদের প্রথমে বারইয়ারহাট বিএম হাসপাতালে নেওয়া হলে সাইফুল ইসলাম শাহিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুমি আক্তার ও তার ছেলে মানারুল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, মোট তিনজন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছেন। গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।