AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

হাটহাজারীতে আরিফ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

হাটহাজারীতে আরিফ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ০৭:১১

চট্টগ্রামের হাটহাজারীতে মাদক ব্যবসা ও অবৈধভাবে মাটি কেটে জমি দখল করার প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে মারা গেছেন আরিফ হোসেন নামে এক যুবক।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার সূত্র ধরে শনিবার (১৪ জুন) র‍্যাবের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের দুটি টিম অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তার দুই আসামি হলেন-মো. মানিক (৪২) এবং মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর (৪৫)।

র‍্যাব জানায়, ভুক্তভোগী আরিফ হোসেন হাটহাজারী থানার অন্তর্গত সন্দ্বীপ কলোনীর জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকার বাসিন্দা।

এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে মাটি কেটে জমি দখল করার প্রতিবাদ জানিয়ে আসছিলেন আরিফ ও স্থানীয় সাখাওয়াত হোসেনসহ অনেকে।

এলাকাবাসীর অভিযোগ, মহিউদ্দিন শিবলু নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা এসব অবৈধ কর্মকাণ্ড চালাতেন। প্রতিবাদ করায় তারা আরিফ ও সাখাওয়াতকে হত্যার হুমকি দেন।

র‌্যাব জানায়, গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে মহিউদ্দিন শিবলু ও তার সহযোগীরা ১টি সিএনজি ও ৩টি মোটরসাইকেলযোগে সন্দ্বীপ কলোনীর প্রধান সড়কে গিয়ে আরিফ ও সাখাওয়াতকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

এসময় আরিফ পালানোর চেষ্টা করলে তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। গুলিতে আহত আরিফকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন তিনি মারা যান।

এ ঘটনায় নিহত আরিফ হোসেনের মা বাদী হয়ে ১২ জুন হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনজনকে নামীয় এবং ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

চট্টগ্রাম র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, মামলার পর র‌্যাব আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকা থেকে মো. মানিককে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কাকাতুয়া এলাকা থেকে গিট্টু জাহাঙ্গীরকে র‍্যাব-১১ এর সহায়তায় গ্রেপ্তার করে।

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার দুজনকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।