AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

খুলশীতে অভিযান/চোরাই ৩১টি স্মার্টফোনসহ গ্রেপ্তার ১ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

খুলশীতে অভিযান/চোরাই ৩১টি স্মার্টফোনসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ০৭:২৪

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই স্মার্টফোন চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোপন সোর্সের খবরে শনিবার গভীর রাত পৌনে ২টার দিকে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম–১।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তির নাম কে এম মেহেদী হাসান (৩৫)। সে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর এলাকার বাসিন্দা।

আটক মেহেদী দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

রবিবার দুপুরে ডিবি থেকে জানানো হয়, উদ্ধার হওয়া Samsung, Redmi, Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus, VNUS, Symphony, Google ও Benco ব্র্যান্ডের ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।