AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ১২:৫৩

চট্টগ্রামে একদিনেই নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নগরীর চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১৫০ জনের পরীক্ষা শেষে ৯ জনের শরীরে এ ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

সরকারিভাবে চট্টগ্রামে গত সাতদিনে এ পর্যন্ত ১৮ জনের করোনা পাওয়া গেছে। রবিবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের ৪টি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে আটজন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি এক জন উপজেলার। উপজেলার শনাক্ত হওয়া রোগী পটিয়ার বাসিন্দা।’

এর আগে, চট্টগ্রামে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিন অন্তত এক জনের করোনা শনাক্তের কথা জানায় সিভিল সার্জন কর্তৃপক্ষ। গেল সাত দিনের তুলনায় একদিনেই শনাক্ত হয়েছে ৯ জন।

এদিকে, আক্রান্ত নয়জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী পাঁচজন। এদের মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা এবং ২ জন উপজেলার বাসিন্দা।