AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

কোভিড: চট্টগ্রামে আরও ১০ রোগী শনাক্ত | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

কোভিড: চট্টগ্রামে আরও ১০ রোগী শনাক্ত

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ১২:৪৪

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় আরও ১০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ১০ জনই নগরীর বাসিন্দা। মঙ্গলবার (১৭ জুন) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামের আটটি হাসপাতাল ও ল্যাবে ১৮০ জনের করোনা পরীক্ষা হয়। তাদের মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর মধ্যে এপিক হেলথ কেয়ারে ৩৬ জনের পরীক্ষায় ২ জন, পার্কভিউ হাসপাতালে ২৬ জনের পরীক্ষায় ৩ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২২ জনের পরীক্ষায় ৩ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৭ জনের পরীক্ষায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে চলতি মাসে ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ছয় জন জেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে ৮টি হাসপাতালে ১৮০ জনের পরীক্ষা হয়।

এর মধ্যে চারটি হাসপাতালে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।