AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রামে প্রথম ফিরতি হজ ফ্লাইটে ফিরলেন ৪১৩ হাজি | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রামে প্রথম ফিরতি হজ ফ্লাইটে ফিরলেন ৪১৩ হাজি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ১২:৫১

সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে চট্টগ্রামের প্রথম ফিরতি ফ্লাইটে ফিরেছেন ৪১৩ হাজি।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা ৪৮ মিনেটে এসব হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘এ বছর চট্টগ্রাম থেকে ৫,১৮৮ জন হাজি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে প্রথম দফায় ৪১৩ জন হাজি ফিরেছেন।’

এ সময় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) কর্মকর্তাবৃন্দ, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক ও স্টেশন ম্যানেজারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধাপে ধাপে চট্টগ্রাম থেকে পবিত্র হজ পালন করতে যাওয়া অন্যান্য হাজিরাও ফিরবেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফিরতি ফ্লাইটগুলো জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।