AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে খালপাড়ে মিলল নবজাতক, চমেকে মৃত্যু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে খালপাড়ে মিলল নবজাতক, চমেকে মৃত্যু

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ১৪:০৯

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের একটি খালপাড় থেকে সদ্য এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানান, গত ৩১ মে ভোররাতে অজ্ঞাতনামা কেউ শিশুটিকে পূর্ব মায়ানী গ্রামের একটি খালপাড়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় সমাজকর্মী মো. ওসমান গনি শিশুটিকে উদ্ধার করে নিঃসন্তান একটি পরিবারের হাতে লালন-পালনের জন্য তুলে দেন।

ঘটনার খবর উপজেলা প্রশাসনের কাছে জানানো হলে কর্তৃপক্ষ শিশুটিকে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। জেলা প্রশাসকের নির্দেশনায় শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। ওজন কম এবং অপরিপক্কতার কারণে তার শারীরিক জটিলতা ছিল। চমেকে চিকিৎসাধীন ছিল।’