AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৫ ০৪:৫৭

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে।

এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।