AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৫ ০৫:৫১

রাজধানীর গুলিস্তানের স্কয়ার সুপার মার্কেটের (সুন্দরবন মার্কেট) ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তৎপরতায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। এরপর মাত্র তিন মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর প্রথম ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল ১০টায় আগুন লাগার খবর আসে। পরে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।