AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রামে আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রামে আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ০৭:৩৫

চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে মধ্যরাতে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে মিছিলে ধাওয়া দিতে গিয়ে নেতাকর্মীদের হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৮ জনকে আটক করেছে। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো-মো. হাসান (২২), জাহিদ হাসান (২৩), মনির হোসেন (২৩), শাহাদাত হোসেন (৪৯), মো. দেলোয়ার (২০), মোহাম্মদ দেলোয়ার (২৮), অমিত হাসান শান্ত (২৫), মো. আব্দুল আজিম (৫৫), মো. ইকবাল (৩২), মোশারফ প্রকাশ সাহেব (৪৯), মো. রাব্বি সরকার (২৩), মোহাম্মদ তাসরিফ (২৫), সালাউদ্দীন বাদশা (২৫), নূর উদ্দীন মাসুম (৪২), মো. নূর উদ্দীন (৪৭), ইমতিয়াজুর রহমান (১৯), মো. রিমন (২৯), মো. টিপু (২৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়। হামলায় এসআই আবু সাঈদ রানার মাথা ও হাতে গুরুতর জখম হন।

তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বন্দর থানার ডিউটি অফিসার জানান, ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৮ জনকে আটক করেছে।

অস্ত্রসহ আটকের তথ্য নিশ্চিত করে যাচাই-বাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।