AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ঝটিকা মিছিলের চেষ্টাকালে ব্যানারসহ যুবলীগের ৮ নেতাকর্মী আটক | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ঝটিকা মিছিলের চেষ্টাকালে ব্যানারসহ যুবলীগের ৮ নেতাকর্মী আটক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:২২

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রাইফেল ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিছিলের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে টিম কোতোয়ালি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তুষার, আবদুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন ও সৈয়দ হামিদ মিয়াজী।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আজ ভোরে রাইফেল ক্লাবের সামনে ব্যানার নিয়ে মিছিল বের করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।