AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ফটিকছড়িতে পৃথক অভিযানে যুবলীগ নেতা ইমাজ উদ্দিনসহ গ্রেপ্তার ২ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ফটিকছড়িতে পৃথক অভিযানে যুবলীগ নেতা ইমাজ উদ্দিনসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৫৭

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের ৮ নম্বর ওয়ার্ডের ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে ইমাজ উদ্দিন জেম (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ইমাজ উদ্দিন জেমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত ইমাজ উদ্দিন জেমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ফটিকছড়ির ভুজপুর আন্ধারমানিক এলাকা থেকে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইদ্রিস।

পুলিশ জানায়, কিছুদিন আগে আন্ধারমানিক এলাকায় বাবুর্চি রমজানের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী রমজান বাদী হয়ে ভুজপুর থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার আসামি মো. ইদ্রিসকে রবিবার কাজীরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।