AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

বাঁশখালীতে পৃথক দুটি আগুনের ঘটনায় ৪ বসতঘর পুড়ে ছাই | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

বাঁশখালীতে পৃথক দুটি আগুনের ঘটনায় ৪ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক দুটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর পুড়ে যওিয়ার তথ্য পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি লালগাজী চৌধুরী বাড়ি এবং রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাফেজ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা দুটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি লালগাজী চৌধুরী বাড়িতে আগুন লেগে মোকাদ্দেস চৌধুরী, আমান উল্লাহ চৌধুরী (বাবলু) ও আলমগীর চৌধুরীর টিনের চালাবিশিষ্ট তিনটি কাঁচা বসতঘর ও একটি খড়ের গাদা সম্পূর্ণভাবে পুড়ে যায়।

আলমগীর চৌধুরীর বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে স্খানীয় বাসিন্দারা বলেন, মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পরে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে পৃথক অগ্নিকাণ্ডের উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাফেজ মার্কেট এলাকায় আরেকটি অগ্নিকাণ্ড ঘটে।

এতে মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তির ছয় কক্ষবিশিষ্ট কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বাহারছড়ার অগ্নিকাণ্ডের খবর পেয়ে টিম লিডার নুরুল বশরের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।