AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ টিম বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামসহ সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার হোসেন (৪১)কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার নিজ বাড়ি থেকে এসব অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-দেশীয় একটি শটগান (এলজি), একটি বিদেশি রিভলভার, একটি হাতলসহ এবং একটি হাতল ছাড়া চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি গুলি অপসারণ স্টিক, চারটি পটকা, একটি টর্চার চাবুক। এছাড়াও অভিযানের সময় তার কাছ থেকে নগদ ১৮ হাজার ৯শ ৫০ টাকা উদ্ধার করে যৌথ টিম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আক্তার হোসেন সিএমপির তালিকাভুক্ত ৩৩০ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ৪২ নম্বর সন্ত্রাসী।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, ‘রবিবার সকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’