AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ফটিকছড়িতে ১৩ বছরের কিশোরী ৪ দিন ধরে নিখোঁজ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ফটিকছড়িতে ১৩ বছরের কিশোরী ৪ দিন ধরে নিখোঁজ

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৬

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ মুকুল মিয়ার কিশোরী মেয়ে মাইশা আকতার (১৩)।

আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের চার দিন হলেও তার এখনও কোন সন্ধান দিতে পারেনি কেউই।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর মাইশা আকতারের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর থেকে স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি।

এ ঘটনায় কিশোরীর বাবা মোহাম্মদ মুকুল মিয়া ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানায় দায়ের করা জিডির নম্বর ১৬১, ট্র্যাকিং নম্বর ONIVUK, তারিখ ৪/২/২৬ ইং

জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরীর উচ্চতা আনুমানিক ৪ ফুট, শারীরিক গঠন লম্বা এবং গায়ের রং উজ্জ্বল। নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিখোঁজ কিশোরীর বিষয়ে কেউ কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় অথবা তার বাবা মোহাম্মদ মুকুল মিয়ার মোবাইল নম্বর ০১৯৭৯২৭৫৭৯৮–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।