AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ফটিকছড়িতে আগুনে বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ফটিকছড়িতে আগুনে বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:১৯

চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার বখতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ তালুকদার বাড়ির আব্দুল নবী স্বপনের ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২০ ফেব্রোয়ারি) সন্ধ্যার দিকে সৃষ্ট আগুনে বসতঘরটি ভস্মিভূত হয়। এতে নগদ দুই লাখসহ আনুমানিক মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে বলেন, চুলার আগুন হতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই আশে পাশের লোকজন ছুটে এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

তবে তার আগেই স্বপনের বসতঘরটি পুড়ে যায়।