AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ০৭:২১

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগরে পুকুরে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম অর্পণ শীল। সে ওই এলাকার বাদল শীলের ছেলে।

শিশুটির কাকাতো ভাই শ্রাবন চৌধুরী বলেন, সকালে পরিবারের সবার অগোচরে অর্পণ হাঁটতে হাঁটতে বাড়ির সামনের পুকুরের ধারে চলে যায়। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় বাড়িতে অতিথি আসায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে জে কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।