AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গে পটিয়ায় তুলার গুদাম আগুনে পুড়ে ছাই | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গে পটিয়ায় তুলার গুদাম আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬ ০৬:৩৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া খরনা ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে স্থানীয় একটি ওয়ার্কশপে ওয়েল্ডিং করার সময় মেশিনের আগুনের স্ফুলিঙ্গ থেকে তুলার গুদামে এ অগ্নিকাণ্ডটি ঘটে।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তার আগেই ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি উড়ে গিয়ে মসজিদের পাশেই থাকা তুলার গুদামে পড়ে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। তুলা অত্যন্ত দাহ্য হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো গুদাম ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, তুলা দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।