back to top

গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬ ১৪:৩০

ঢাকার কেরাণীগঞ্জেএকটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কদমতলী গোলচত্বর এলাকায় শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

জানা যায়, খবর পেয়ে দুপুর ১টা ১৬ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় বিকেল ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।